কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী ও অনুদান প্রদান করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরখানের মৈনারটেক শিব দুর্গামন্দিরে এই অনুদান ও উপহারসামগ্রী প্রদান করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই বিএনপি নেতা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন আহমেদ বলেন, আমি এমপি হই আর না হই, সবসময় হিন্দু ভাই-বোনদের পাশে আছি। আমরা সবাই এ দেশের নাগরিক। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। বিএনপি সরকারের আমলে ধর্মীয় স্বাধীনতা সবচেয়ে বেশি ছিল, ভবিষ্যতেও তা থাকবে ইনশাআল্লাহ।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনাদের জন্য যা কিছু করা দরকার আমরা তা-ই করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সভাপতি চণ্ডিদাস সরকার, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সরকার ও রামকান্ত মেম্বারের হাতে আর্থিক অনুদান প্রদান করেন কফিল উদ্দিন আহমেদ। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহারসামগ্রীও বিতরণ করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মুকুল সরকার, সালেহ মেম্বার, কাজল মেম্বার, আতিক মেম্বার, উত্তরখান থানা যুবদল নেতা ফয়সাল প্রমুখ।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের উৎসবকে আরও আনন্দমুখর করে তুলেছে। তারা কফিল উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X