স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

আফগানদের হোয়াইটওয়াশ করতে মুখিয়ে টাইগাররা

শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ এবং ২ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।

সদ্যই এশিয়া কাপের সুপার ফোর থেকে মিশন শেষ করে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। শেষ ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। যদিও প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। দুবারই ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। তার পরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ে খুশি নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া জাকের আলি। তিনি বলেন, ‘সিরিজ জয় নিশ্চিত হওয়ায় ভালো লাগছে। দল হিসেবে আমরা গত দুই ম্যাচে সত্যিই ভালো খেলেছি। বোলাররা ভালো করেছে। উইকেট ভালো ছিল এবং বোলাররা নিজেদের সেরাটা দিয়েছে। আমরা ইতিবাচক ছিলাম এবং ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছি।’

গত দুই বছর ধরে ভালো পারফরম্যান্স করছে বাংলাদেশের বোলাররা। এশিয়া কাপেও ধারাবাহিক ছিল তারা; কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সাফল্য পায়নি দল।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তৃতীয় ম্যাচে জয় পেলে ২০১৮ সালে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিতে সক্ষম হবে বাংলাদেশ। উল্লেখ্য, টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৮টিতে জয় ও ৭টিতে হার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১০

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১১

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১২

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৩

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৪

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৫

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৬

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

১৭

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১৮

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১৯

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

২০
X