ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-তামিমের ‘পরামর্শ’ শুনেছে তদন্ত কমিটি

বিসিবির তদন্ত কমিটির প্রধান এনায়েত হোসেন। ছবি : সংগৃহীত
বিসিবির তদন্ত কমিটির প্রধান এনায়েত হোসেন। ছবি : সংগৃহীত

অবশেষে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেছে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তৈরি তিন সদস্যের তদন্ত কমিটি। আজ সোমবার সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে সাকিব-তামিমের সঙ্গে আলাদা আলাদা বসেছিলেন তারা। দুজনের সঙ্গে লম্বা সময়ের বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ। তিনি জানিয়েছেন, আলোচনা গতিশীল ছিল। আগামী বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

বিশ্বকাপের পর থেকে চোট আর নির্বাচনী ব্যস্ততায় ছিলেন সাকিব। আর তামিমও ছিলেন ব্যক্তিগত কাজে ব্যস্ত। দুজনের সঙ্গে বসার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। আজ সে সুযোগ আসায় সিলেটে এসেছিলেন বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন, মাহবুবউল আনাম ও আকরাম খান। সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ক্রিকেটারের সঙ্গে বৈঠক করেন তারা। পরে এনায়েত হোসেন বলেন, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব। যেহেতু ওরা এখানে (সিলেটে) পেয়েছি দুজনকে। সেজন্য সকালে এসে কথা বলে এখন চলে যাচ্ছি।’

সাকিব-তামিমই নন, তার আগেও খেলোয়াড়, কোচ, নির্বাচকদের সঙ্গে বসেছিল তদন্ত কমিটি। বিসিবির এই পরিচালক সেটা মনে করিয়ে বলেছেন, ‘শুধু সাকিব-তামিম না বাংলাদেশের ক্রিকেটের ওভারঅল বিষয় নিয়ে কথা হয়েছে। তাদের কাছেও আমরা পরামর্শ চেয়েছি।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X