স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৪:৫৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রুইফের সম্মানার্থে সাদা জার্সিতে বার্সা

সাদা রঙের জার্সিতে বার্সেলোনার খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
সাদা রঙের জার্সিতে বার্সেলোনার খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় সাদা জার্সির কথা উঠলে সবার মনে ভেসে আসবে রিয়াল মাদ্রিদের আইকনিক সাদা জার্সির কথা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সাদা রঙের জার্সিতে মাঠে নামবে কাতালান ক্লাব বার্সেলোনা। দীর্ঘ ৪৪ বছর পর ২০২৩-২৪ মৌসুমে লা লিগার শিরোপাধারীদের দেখা যাবে সাদা জার্সিতে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে লস অ্যাঞ্জেলসে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে সাদা জার্সিতে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেই ম্যাচে সাবেক কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফের প্রতি সম্মানার্থে সাদা রঙের জার্সি পরবে কাতালান ক্লাবটি।

মূলত ১৯৭০-এর দশকে বার্সেলোনার দ্বিতীয় জার্সির রং ছিল সাদা। তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়ালের জার্সির কালারও ছিল সাদা। ফলে ১৯৭৯ সালে দ্বিতীয় জার্সির রং পরিবর্তন করে ফেলে কাতালান ক্লাবটি। এরপর থেকে অ্যাওয়ে জার্সিতে হলুদ, কমলা, ধূসর, নীল, কালো এবং ফিরোজাসহ বিভিন্ন রং ব্যবহার করে আসছে বার্সেলোনা।

আবার দীর্ঘ ৪৪ বছর পরে ডাচ ফুটবলার ইয়োহান ক্রুইফকে সম্মান প্রদর্শন করতে সাদা রঙের জার্সি ফিরিয়ে এনেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পুরো সাদা জার্সিতে হাতের ওপর লাল ও নীল স্ট্রাইপ দিয়ে ডিজাইন করা হয়েছে।

বার্সেলোনা বিবৃতিতে জানিয়েছে, ‘আবারও ১৯৭০ সালের অ্যাওয়ে জার্সির সঙ্গে মিল রেখে জার্সি বানানো হয়েছে। সাদা রঙের আধিপত্যের পাশাপাশি হাতায় লাল-নীল রঙের স্ট্রাইপ রয়েছে। আমাদের ক্লাব কিংবদন্তি ডাজ ফুটবলার ক্রুইফকে সম্মান জানাতেই এই উদ্যোগ। ক্রুইফ ছাড়াও জোসেপ স্যামিটিয়ার, সিজার রদ্রিগেজ, পোলিনো আলকানতারা, লাজলো কুবালাদের মতো কিংবদন্তিরা ১৯২০-৭০ সময়কালে বার্সার সাদা জার্সি গায়ে জড়িয়েছিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X