স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে মাঠে মেসি ও জেমসের উত্তপ্ত বাক্যবিনিময়

মেসি ও জেমসের সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
মেসি ও জেমসের সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচে (ম্যাচডে ১৬), মাঠের খেলার চেয়েও বেশি আলোচনায় এসেছে লিওনেল মেসি ও জেমস রদ্রিগেজের মধ্যকার একটি মুখোমুখি বাকবিতণ্ডা। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে, তবে ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে দর্শকদৃষ্টির বাইরেও।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, কলম্বিয়ার মিডফিল্ডার জেমস রদ্রিগেজ দাবি করেছিলেন যে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া ‘বহিরাগত প্রভাবের’ কারণে চ্যাম্পিয়ন হতে পারেনি। তিনি বলেন, “রেফারির একাধিক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। সম্ভবত এক বা দুইটি পেনাল্টি পাওয়া উচিত ছিল।”

মাঠে এই মন্তব্যের জবাব দিতে দ্বিধা করেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন এক উত্তপ্ত মুহূর্তে মেসি মুখ ঢেকে সরাসরি জেমসকে বলেন, “তুমি বলেছিলে আমাদের সাহায্য করা হয়েছিল। তুমি অনেক বেশি কথা বলো।” যদিও জেমস দাবি করেন, “আমি কিছু বলিনি।”

ম্যাচ শেষে সাংবাদিকরা যখন বিষয়টি নিয়ে জিজ্ঞেস করেন, জেমস বিতর্ক এড়িয়ে বলেন, “যা মাঠে ঘটে, সেটা মাঠেই থেকে যায়।”

চিলির বিপক্ষে বেঞ্চে থাকা মেসি এই ম্যাচে ফিরেছিলেন মূল একাদশে। প্রথমার্ধে খানিকটা প্রভাবশালী হলেও ধীরে ধীরে তার পারফরম্যান্স কমে আসে। ম্যাচের ৭২তম মিনিটে, যখন এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, তখনই মেসিও পরিবর্তন চান।

কোচ লিওনেল স্কালোনি বলেন, “প্রথমে ওকে উঠিয়ে নেওয়ার কথা ছিল না। কিন্তু দুইটা পরিবর্তন হচ্ছিল দেখে সে নিজেই বলল, ‘আমাকে তুলে নাও।’ আমি তাই তাকে তুলে নিই। অন্যথায় ও পুরো ম্যাচ খেলতো। আপনারা জানেন, আমি কীভাবে চিন্তা করি।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X