মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচের পর আন্তোনেলার আবেগঘন বার্তা

লিওনেল মেসি । ছবি : সংগৃহীত
লিওনেল মেসি । ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে হয়তো দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে দ্যুতিময় সেই রাতের পরই স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সোশ্যাল মিডিয়ায় ছুড়ে দিলেন আবেগঘন বার্তা—

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় আন্তোনেলা বলেন, ‘তোমার প্রতিটি পদক্ষেপ, ভালোবাসা আর পরিশ্রমে গড়া প্রতিটি সাফল্যে আমরা গর্বিত। এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পারা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আমরা তোমাকে ভালোবাসি, লিও।’

৩৮ বছর বয়সী মেসি বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে নিজের ১৯৪তম ম্যাচ খেললেন জাতীয় দলের হয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের রাতে জোড়া গোল করে আন্তর্জাতিক গোলসংখ্যাও দাঁড় করালেন ১১৪-তে। তবে ম্যাচের আগেই ইঙ্গিত দিয়েছিলেন— এটাই হয়তো দেশের মাটিতে তার শেষ প্রতিযোগিতামূলক উপস্থিতি।

স্কালোনির ইকুয়েডর সফরের দলে থাকছেন না তিনি। আর ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা, সেটাও এখনো অনিশ্চিত। মেসির নিজের মুখেই শোনা গেল দ্বিধার সুর— ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। মৌসুমটা শেষ করব, এরপর প্রাক-মৌসুম, তারপর ছয় মাস পরে শরীর-মন কী অবস্থায় থাকে দেখে সিদ্ধান্ত নেব। আশা করি এমএলএস মৌসুমটা ভালোভাবে শেষ করতে পারব, এরপর সামনে কী করব ঠিক করব।’

৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন সব— কোপা আমেরিকা, ফাইনালিসিমা, আর সর্বশেষ ২০২২ বিশ্বকাপ। এখন প্রশ্ন কেবল, তিনি কি শেষ নৃত্যটি দেখাবেন ২০২৬ সালের আসরে, নাকি ভক্তদের সঙ্গে বিদায়টা হয়ে গেল এই বুয়েনস আইরেসে?

ক্লাব ফুটবলে আপাতত ফিরছেন ইন্টার মায়ামির জার্সিতে। ১৩ সেপ্টেম্বর শার্লট এফসির বিপক্ষে মাঠে নামবেন তিনি। এমএলএস কাপের স্বপ্ন এখনো জীবন্ত, আর সেখানে হয়তো আবারও দেখা যাবে বিশ্বের অন্যতম সেরা এই মহাতারকাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X