স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা দলে একমাত্র ট্যাটুহীন তারকা আলভারেজ! কারণ জানলে অবাক হবেন

হুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত
হুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা দলের হুলিয়ান আলভারেজ বাকি সবার চেয়ে আলাদা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সকল ফুটবলারের হাত-পা ট্যাটুতে ভরা, পিঠে রঙিন নকশা থাকলেও এক্ষেত্রে ব্যতিক্রম আলভারেজ। তার শরীরে এসবের কিছুই নেই। কেন ট্যাটু করেন না, সে ব্যাখ্যাও দিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আলভারেজ জানান, ট্যাটু করার কোনো প্রয়োজন অনুভব করেননি তিনি। পাশাপাশি তার বাবারও আদেশ ছিল এসব থেকে দূরে থাকার। আর সে কারণেই শরীরে কোনো ট্যাটু করেননি তিনি।

হাসতে হাসতে আলভারেজ বলেন, ‘আর্জেন্টিনা দলের কেউ একজন বলছিল, আমিই নাকি একমাত্র ফুটবলার যার শরীরে কোনো ট্যাটু নেই। আমি বাকিদের চেয়ে আলাদা হওয়ার জন্য এমনটি করেছি, ব্যাপারটি তেমন নয়। ছোটবেলায় বাবা বলতেন, ট্যাটু নয়, সিগারেট নয়, মদ নয়। বড় হয়ে সবাই নিজের মতো সিদ্ধান্ত নেয়। কিন্তু আমার ট্যাটুর প্রয়োজন মনে হয়নি।’

আধুনিক ফুটবলে শারীরিক শক্তি খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপের বড় ক্লাবগুলোর মূল স্ট্রাইকারদের মধ্যে ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার কাউকে পাওয়া বিরল। অধিকাংশই এর চেয়ে বেশি উচ্চতার। উচ্চতা কিছুটা কম হওয়ায় ছোটবেলা থেকেই আলভারেজকে এ নিয়ে লড়াই করতে হয়েছে।

আলভারেজ সে সময়ের স্মৃতিচারণা করে বলেন, ‘রিভারপ্লেটে প্রথম ট্রায়ালের কথা মনে আছে। তারা আমার জন্মসাল আর পজিশন জানতে চাইল। আমি বললাম, ২০০০ সাল আর নম্বর ৯। তারা হেসে বলল, নাম্বার ৯? ওই যে দেখো, আমাদের দলের নাম্বার নাইন! তাকিয়ে দেখি বিশাল এক লোক। কিন্তু আমি মোটেও বিচলিত হয়নি। জানতাম আমার শক্তি কোথায়। আমি নম্বর ৯ খেলতে পারি, সব দিকেই মানিয়ে নিতে পারি। আমার জন্য উচ্চতা কোনো সমস্যা ছিল না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখল ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১০

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১১

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১২

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৩

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৪

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৫

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৬

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

১৭

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৮

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১৯

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

২০
X