কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের পর রিপন মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাপাতলী গ্রামের মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিপন চাপাতলী গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাতে রিপন পার্শ্ববর্তী চাপাতলী গ্রামের একটি মাহফিলে যান। পরদিন সকালে পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাবা রমিজ উদ্দিন রোববার বিকেলে দাউদকান্দি মডেল থানায় জিডি করতে যান। তখন খবর আসে মৎস্য ঘেরে রিপনের মরদেহ ভেসে উঠেছে। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের বাবা রমিজ উদ্দিন বলেন, আমার ছেলে রিপনকে মাহফিল থেকে ডেকে নিয়ে হত্যা করে মাছের প্রজেক্টে মরদেহ ফেলে দিয়েছে। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী কালবেলাকে বলেন, নিহতের পরিবার রিপনের নিখোঁজ হওয়ার ঘটনা থানায় জিডি করতে আসলে মরদেহ পাওয়ার খবর আসে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

তিনি আরও বলেন, সোমবার (১০ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X