স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চার ঘণ্টার দীর্ঘ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে কপাল পুড়ল শমিতদের

ক্যাভালরি এফসির জার্সিতে শমিত সোম । ছবি : সংগৃহীত
ক্যাভালরি এফসির জার্সিতে শমিত সোম । ছবি : সংগৃহীত

৯০ মিনিটের ফাইনাল শেষ হতে সময় লাগল চার ঘণ্টারও বেশি সময়। অন্টারিও প্রদেশজুড়ে মৌসুমের প্রথম তুষারঝড়ের মধ্যেই ফাইনালে অ্যাতলেটিকো অটোয়ার মুখোমুখি হয় শমিত সোমের ক্যাভালরি এফসি। অতিরিক্ত সময়ের গোলে শমিতের দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অটোয়া। এবারই প্রথম কানাডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জেতে দলটি।

প্রবল তুষারপাতের কারণে নির্ধারিত ৯০ মিনিটে খেলা পাঁচবার বন্ধ রাখতে হয়। বারবার খেলা থামিয়ে মাঠের গুরুত্বপূর্ণ অংশগুলো থেকে তুষার সরাতে হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। কিক-অফ হয় ২০ মিনিট পর।

ম্যাচের প্রথম লিডটা অবশ্য পেয়ে যায় ক্যাভালরিই। ৩৩ মিনিটে দলটির মিডফিল্ডার ফ্রেজার এয়ার্ড পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। সাত মিনিট পর রদ্রিগেজ লিগের অন্যতম সেরা গোলটি করে বসেন। তীব্র তুষারঝড়ের মাঝেই তিনি বাতাসে ভেসে উঠে বাইসাইকেল কিকে বল ক্যাভালরির জালে পাঠান। প্রথমার্ধে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে বৈরী আবহাওয়ার কারণে দুই দলেরই স্বাভাবিক খেলার ছন্দ নষ্ট হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেক্সিকোর ডেভিড রদ্রিগেজের গোলে অটোয়ার প্রথম শিরোপা নিশ্চিত হয়। দারুণ লড়াইয়ের পর পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় শমিত ও তার দলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X