স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

লিঙ্গ বিতর্ক পেছনে ফেলে ফাইনালে আলজেরিয়ান নারী বক্সার

আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ। ছবি : সংগৃহীত
আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ। ছবি : সংগৃহীত

লিঙ্গ বিতর্কের ঢেউ তোলা আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ প্যারিসে অন্তত রুপা পদক পেতে যাচ্ছেন। নারীদের ৬৬ কেজি বিভাগে সেমিফাইনালে তিনি ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপা জয়ী থাইল্যান্ডের জানজায়েম সুয়ান্নাফেংকে হারিয়েছেন। শুক্রবার স্বর্ণপদকের লড়াইয়ে চীনের লিউ ইয়াংয়ের বিপক্ষে রিংয়ে নামবেন এ আলজেরিয়ান।

ইমানে খেলিফের মতো তাইওয়ানের টিং-ইউ লিনকে নিয়েও বিতর্ক হচ্ছে। অনেকে দাবী করছেন তারা নারী নন। দুজনই গেল বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিঙ্গ নির্ধারনী পরীক্ষায় পাশ করতে পারেনি। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনি মাত্র ৪৬ সেকেন্ড ইমানের খেলিফের কাছে ম্যাচ হেরে যান।

তিনি দাবী করেন, আলজেরিয়ান প্রতিপক্ষ যেভাবে আঘাত করেছেন; জীবনে এমনটা প্রথম পেলাম। তারপরই আলজেরিয়ানের লিঙ্গ বিতর্ক ভিন্ন মাত্রা পায়। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পরিস্কার জানিয়ে দিয়েছে, লিঙ্গ নির্ধারনের মানদণ্ডে ইমানে লেখিফ একজন নারী, এ কারনেই তাকে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।

সেমিফাইনাল জয়ের পর ইমানে খেলিফ বলেছেন, ‘আমি নিজের খেলার দিকে মনোযোগ দিতে চাই। তার বাইরের বিষয়গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি ফাইনালে পা রেখেছি।’ ২৫ বছর বয়সি এ বক্সার আরও বলেন, ‘আমি যা অর্জন করেছি, তার জন্য গর্বিত। এখানে সামর্থ্যর সেরাটা দিচ্ছি। আমরা একটা দল হিসেবে অনেকদিন ধরে পরিশ্রম করছি। ফাইনালের বিষয়ে আমি সজাগ এবং মনোযোগি। কারণ এটা আমার স্বপ্নের ফাইনাল।’ বাউট শুরুর আগে ও পরে ম্যাচ ভেন্যুতে ‘ইমানে খেলিফ..., ইমানে খেলিফ...’ স্লোগান দিচ্ছিলেন দর্শকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X