কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিটির ৬ জনকে দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)। ছবি : কালবেলা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)। ছবি : কালবেলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বিভিন্ন পর্যায়ের ছয় কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) আইসিটি উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

নির্দেশে বলা হয়, তারা বিভাগের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং কোম্পানিতে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় এবং অভিযোগ তদন্তাধীন থাকায় তাদের স্ব-স্ব দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

এ নির্দেশনার আওতায় থাকা কর্মকর্তা ও কর্মচারীরা হলেন - বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার ইনচার্জ ও ম্যানেজার (টেস্টিং) মোহাম্মদ সাইফুল আলম খান, অ্যাডমিনিস্ট্রেটর (ফায়ারওয়াল ও আইপিএস) রাজন দাস, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জেনারেশন সিস্টেম) এ কে এম লতিফুল কবির, ব্যবস্থাপক (লজিসটিকস) মো. ইকরামুল হক, ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং) রনজিত কুমার এবং নিরাপত্তা কর্মকর্তা রুস্তম আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X