কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কার হাতে কত সোনার মজুত?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৪ সালে সোনার দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পায়। কেন্দ্রীয় ব্যাংকের উল্লেখযোগ্য ক্রয়, চীনে ভোক্তাদের মধ্যে সোনার চাহিদা ব্যাপক বৃদ্ধি, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপদ সম্পদ হিসেবে সোনায় বিনিয়োগের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের।

যে কোনো দেশ অর্থনৈতিক দিক থেকে কতটা স্থিতিশীল অথবা সংকটাপন্ন সেটা নির্ধারণেও সোনার মজুতের ওপর দৃষ্টি আরোপ করা হয়। এমনকি দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও নিরাপদ সম্পদ হিসেবে সোনার ওপর আস্থা রাখে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এর তথ্যমতে, ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন সোনার মজুত রেখে সারাবিশ্বে সর্বাধিক সোনা মজুতের অধিকারী হয়ে আছে যুক্তরাষ্ট্র।

তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের জার্মানি। সেখানে সোনা মজুত রয়েছে ৩ হাজার ৩৫১ দশমিক ৫৩ টন। তৃতীয় অবস্থানে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটিতে রয়েছে ২ হাজার ৪৫১ দশমিক ৮৪ টন সোনা। ঠিক তারপরই রয়েছে ফ্রান্স। এই দেশ মজুত করেছে ২ হাজার ৪৩৬ দশমিক ৯৭ টন সোনা। সোনা মজুতে পিছিয়ে নেই রাশিয়াও। পঞ্চম অবস্থানে থেকে এই দেশ জমিয়েছে ২ হাজার ৩৩৫ দশমিক ৮৫ টন সোনা।

ষষ্ঠ অবস্থানে আছে চীন। তাদের মজুতে রয়েছে ২ হাজার ২৬৪ দশমিক ৩২ টন সোনা। এরপরই নাম আসে জাপানের, ৮৪৫ দশমিক ৯৭ টন সোনার মজুত রেখে সপ্তম অবস্থান দখল করে আছে দেশটি।

জাপানের পর আসে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের নাম। মোট ৮৪০ দশমিক ৭৬ টন সোনা মজুত করে বিশ্বে অষ্টম অবস্থানে এই দেশ। এরপর ৬১২ দশমিক ৪৫ টন সোনার মজুদ রেখে নেদারল্যান্ডস নবম এবং ৫৮৪ দশমিক ৯৩ টন সোনা মজুত রেখে তুরস্ক দশম অবস্থানে রয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সোনার মজুতে শীর্ষ ৩০টি দেশের তালিকা কিউ-২ ২০২৪ এ আরও রয়েছে পর্তুগাল, পোল্যান্ড, উজবেকিস্তান, যুক্তরাজ্য, কাজাখাস্তান, স্পেইন, অস্ট্রিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বেলজিয়াম, ব্রাজিল, মিশর, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, গ্রিস, কাতার, রোমানিয়া, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়ার নাম। এই সব দেশও মজুত করেছে বিপুল পরিমাণ সোনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

১০

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

১১

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

১২

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৩

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১৪

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১৫

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১৬

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৭

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৮

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

২০
X