কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১০:০৫ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের ছবি তোলায় ১৪০০ দিন বন্দি ব্যবসায়ী

তাইওয়ানের ব্যবসায়ী লি মেং-চু। ছবি : সংগৃহীত
তাইওয়ানের ব্যবসায়ী লি মেং-চু। ছবি : সংগৃহীত

কয়েকজন পুলিশ সদস্যের ছবি তোলার দায়ে এক হাজার ৪০০ দিনের বেশি চীনে বন্দি ছিলেন তাইওয়ানের ব্যবসায়ী লি মেং-চু। এতদিন বন্দিজীবন কাটানোর পর মুক্তি পেয়ে সোমবার (২৪ জুলাই) বিমানে করে চীন ছাড়েন তিনি।

লি মেং-চু বিবিসিকে বলেন, ‘বিমানবন্দরে প্রবেশের পর আমার পাসপোর্ট যাচাই করা হয়। তখন আমি স্বস্তি পাই। এমনকি কিছুটা কান্নাও করি। আমি আবারও মুক্ত ও স্বাধীন পৃথিবীতে ফিরে এসেছি।’

চীনে ব্যবসা করেন তাইওয়ানের এমন হাজার হাজার ব্যবসায়ীর মতো ২০১৯ সালের আগস্ট মাসে কাজের জন্য চীনে যান লি মেং-চু। সেই সময় তিনি একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতেন।

তিনি যখন চীন সফরে যান তখন হংকংয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভ নিয়ে উত্তেজনা চলছিল। প্রায় প্রতি সপ্তাহে সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটছিল।

আরও পড়ুন : বিপজ্জনক খেলায় চীন-আমেরিকা, কে কার জন্য হুমকি?

এমন পরিস্থিতিতে চীনের শেনজেনে কয়েকজন পুলিশ কর্মকর্তার ছবি তোলার অভিযোগে লি মেং-চুকে গ্রেপ্তার পুলিশ। এরপর গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপনীয়তা চুরির দায়ে তাকে দোষী সাব্যস্ত করে এক বছর ১০ মাসের কারাদণ্ড দেন আদালত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

আদালতের রায়ে ২০২১ সাল পর্যন্ত কারাগারে ছিলেন লি মেং-চু। কিন্তু কারাগার থেকে মুক্তির আগমুহূর্তে তিনি আরেকটি দুঃসংবাদ পান। তাকে জানানো হয়, আরও দুই বছর তিনি চীনের মূল ভূখণ্ড ত্যাগ করতে পারবেন না।

লি মেং-চু জানান, তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম প্রথম বেশ কয়েকবার চীনা পুলিশ তার সঙ্গে দেখা করেন। তিনি সাংহাইয়ের একটি ফ্লাইটে চড়ে চীন ছাড়ার চেষ্টা করলে অভিবাসন কর্মকর্তারা তাকে আটক করেন। এরপরই তিনি বুঝতে পারেন আসলে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। এরপর আর তিনি চীন ত্যাগ করতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X