কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চিকুনগুনিয়ার টিকা নিয়ে আশার আলো

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বব্যাপী মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের প্রাদুর্ভাবে ভোগান্তির শিকার লাখ লাখ মানুষ। তবে এবার আশার আলো দেখতে শুরু করেছেন গবেষকরা। সম্প্রতি ফরাসি-অস্ট্রিয়ান ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ভ্যালনেভা দাবি করেছে, চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রথম ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়েছে। আর এতে ইতিবাচক ফল পাওয়া গেছে। মঙ্গলবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চিকুনগুনিয়া মোকাবিলায় ভ্যাকসিনটিকে স্বাগত জানানো হলেও এটির পরীক্ষা চালানো হয় শুধু যুক্তরাষ্ট্রের মানুষের ওপর, যেখানে কিনা ভাইরাসটি বিরল। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনটি নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

ভ্যালনেভার পক্ষ থেকে বলা হচ্ছে, ভিএলএ১৫৫৩ নামে পরিচিত ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুমোদনের জন্য আবেদন করার পর পর্যালোচনা করে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেন ২৬৬ জন স্বেচ্ছাসেবী। এর মধ্যে ২৬৩ জন অর্থাৎ, ৯৯ শতাংশের শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হয়। এই অ্যান্টিবডি চিকুনগুনিয়া ভাইরাসকে দুর্বল করে তোলে।

প্রতিবেদনে আরও বলা হয়, চার হাজার ১০০ জন সুস্থ প্রাপ্তবয়স্ককে একটি করে টিকা দেওয়া হলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুজন অসুস্থ হয়ে পড়লেও পরে সেরে ওঠেন।

যুক্তরাষ্ট্রের বেথ ইসরায়েল ডেকোনেস মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্যাথরিন স্টিফেনসন বলেন, ‘নতুন গবেষণাটি চিকুনগুনিয়া ভাইরাসের মহামারি মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য ভালো খবর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার ইতিহাস

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১০

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১১

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১২

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

১৩

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

১৫

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১৬

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১৭

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১৮

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৯

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

২০
X