কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্ক অবস্থানে যুক্তরাজ্য-জার্মানি-কানাডা 

দেশগুলো তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সব নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। ছবি : সংগৃহীত
দেশগুলো তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সব নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য ও জার্মানি নিজ নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের সতর্কতা জারি করেছে। দেশ দুটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করে।

যুক্তরাজ্য ও জার্মানি দুদেশই নাগরিকদের জন্য ভ্রমণ পরামর্শ আপডেট করেছে। এর আগে তাদের কয়েকজন নাগরিক যুক্তরাষ্ট্রের সীমান্তে আটক হয়েছেন।

যুক্তরাজ্য তাদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হয় এবং যদি কেউ আইন ভঙ্গ করে, তাহলে তাকে আটক বা নির্বাসিত করা হতে পারে। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আপনাকে সব নিয়ম-কানুন মেনে চলতে হবে।’

জার্মানি তাদের ভ্রমণ পরামর্শে জানিয়েছে, ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন বা যুক্তরাষ্ট্রের ভিসা থাকা সত্ত্বেও সীমান্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবেশ অনুমতি দেওয়া হয়। জার্মান সরকারের পরামর্শে বলা হয়েছে, ‘প্রবেশের সময় আপনার ফেরত যাত্রার প্রমাণ নিয়ে আসা উচিত।’

এ ছাড়া কানাডাও তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে অভিবাসন নীতিমালা পুনরায় পর্যালোচনা করা উচিত।

এদিকে, ভারতীয় নাগরিকদের জন্যও যুক্তরাষ্ট্র থেকে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে এইচ-ওয়ানবি কর্মী, আন্তর্জাতিক ছাত্র (এফ-ওয়ান) এবং গ্রিন কার্ডধারী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের নিয়মকানুন অনুসরণ না করলে আটক বা নির্বাসিত হতে পারেন। তথ্যসূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X