কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, জরুরি অবতরণ

জরুরি অবতরণ করা বিমান। ছবি : সংগৃহীত
জরুরি অবতরণ করা বিমান। ছবি : সংগৃহীত

এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেয় বিমান। এরপরই নিরাপত্তাসংক্রান্ত বার্তা আসে। বিমানটিতে বোমা হামলা চালানো হতে পারে। সঙ্গে সঙ্গে দিল্লিতে জরুরি অবতরণ করা হয় ফ্লাইটটি।

সোমবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের সব যাত্রী, পালাইট ও ক্রু অক্ষত রয়েছেন । এয়ার ইন্ডিয়ার এআই১১৯ ফ্লাইটটি সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর নিরাপত্তাসংক্রান্ত নির্দিষ্ট বার্তা আসে।

সেখানে বলা হয়, এই উড়োজাহাজে বোমা হামলা হতে পারে। এরপর জরুরি ভিত্তিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। এ দিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, নিরাপত্তাজনিক হুমকি পাওয়ার পর সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রক কমিটির নির্দেশে ফ্লাইটটি দিল্লিতে অবতরণ করতে বাধ্য হন পাইলট।

দিল্লি পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এ হুমকি দিয়েছে তা খুঁজে বের করা হবে। সম্প্রতি ভারতের বিভিন্ন বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। তবে যাচাই করে অনেক হুমকির কোনো সত্যতা পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১০

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৩

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৪

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৫

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৬

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৭

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৮

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৯

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

২০
X