কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের এক সিদ্ধান্তে বড় বিপদে ভারত

ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নানা সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার তারই এক সিদ্ধান্তে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারত।

আরেক দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে ভারত ও চীন।

মঙ্গলবার (২৫ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ পদক্ষেপকে সেকেন্ডারি শুল্ক বলে আখ্যায়িত করেছেন। আগামী ২ এপ্রিল থেকে এ শুল্কারোপ কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোমবার ( ২৪ মার্চ) ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প। তিনি বলেন, লাতিন আমেরিকার এই দেশটিকে বিভিন্ন কারণে শাস্তি দেওয়ার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রে ইচ্ছাকৃতভাবে গ্যাং সদস্যদের পাঠানোর অভিযোগ।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ফলে নিষেধাজ্ঞায় থাকা দেশের সঙ্গে বাণিজ্য করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হয়। এমন কঠোর নীতির পরও ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে নতুন হুমকি দিলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে গেলে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে।

ভেনেজুয়েলার কাছ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনে থাকে ভারত ও চীন। ফলে ট্রাম্পের এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিতে পড়বে এশিয়ার এ দুই দেশ। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত লাতিন আমেরিকার এ দেশ থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনেছে ভারত।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে, ২০২৩ সালের ডিসেম্বরে ভেনেজুয়েলা থেকে গড়ে প্রতিদিন এক লাখ ৯১ হাজার ৬০০ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। এছাড়া ২০২৪ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের অর্ধেকই ভারতে এসেছে। এছাড়া গত বছর দুকোটি ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X