কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৪:০৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে ভারতের গুপ্ত হস্তক্ষেপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতকে ‘বিদেশি হস্তক্ষেপকারী দেশ’ হিসেবে চিহ্নিত করেছে কানাডার শীর্ষ গোয়েন্দা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস)। বুধবার প্রকাশিত সংস্থাটির এক বার্ষিক প্রতিবেদনে এই অভিযোগ তোলা হয়েছে। এমন এক সময়ে প্রতিবেদনটি প্রকাশিত হলো, যখন জি-৭ সম্মেলনে কানাডা ও ভারতের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছেন।

দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, মার্ক কার্নি এবং নরেন্দ্র মোদি আলবার্টায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বৈঠক করেন এবং উভয় দেশ তাদের পূর্বে প্রত্যাহার করা শীর্ষ কূটনীতিকদের পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। তবে মোদিকে আমন্ত্রণ জানানোর ঘটনায় কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

দুই দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয় ২০২৩ সালের ১৮ জুন, যখন কানাডায় শিখ নেতা হারদীপ সিং নিঝ্জার হত্যার জন্য ভারতের সরকারকে অভিযুক্ত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং পাল্টা অভিযোগ করেছে, কানাডা শিখ বিচ্ছিন্নতাবাদীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কর্মকাণ্ডে ট্রান্সন্যাশনাল রিপ্রেশন বা আন্তর্জাতিকভাবে বিরোধীদের দমন নীতির প্রবল প্রভাব রয়েছে। এতে আরও বলা হয়েছে, চীন কানাডার জন্য সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি, তবে রাশিয়া, ইরান ও পাকিস্তানকেও উল্লেখ করা হয়েছে।

সিএসআইএস-এর ভাষায়, ভারতীয় কর্মকর্তারা এবং তাদের কানাডাভিত্তিক প্রতিনিধি বা ‘প্রক্সি এজেন্ট’রা কানাডার রাজনৈতিক অঙ্গন এবং প্রবাসী ভারতীয় কমিউনিটিকে প্রভাবিত করতে সক্রিয়। তারা কানাডার নীতিকে ভারতের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চায়, বিশেষ করে খালিস্তান-সম্পর্কিত বিষয়ে।

এছাড়াও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, তারা ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত খালিস্তানপন্থি অন্তত ১২ জন শিখ নেতার বিরুদ্ধে হুমকির তথ্য পেয়েছে।

তবে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন এবং চীনা দূতাবাস এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X