কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এতে বাংলাদেশিসহ অন্তত ৬০০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোররাতে মেরু সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সে অভিবাসন বিভাগ অভিযান চালায়। এতে কমপ্লেক্সে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেলাঙ্গর অভিবাসন বিভাগের একটি দলের এ অভিযানে অবৈধ অভিবাসী এবং বিদেশি ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। অনেকেই ড্রেনে শুয়ে, মার্কেটের টেবিলের নিচে লুকিয়ে বা কমপ্লেক্স থেকে পালানোর চেষ্টা করেন।

অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা জানান, এই অভিযানে ৬৩০ বিদেশিকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ৩২ জনকে যাচাইবাছাইয়ের পর ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে ৬২৮ জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তাদের সবার বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে। এদের মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, ৯ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি রয়েছেন।

জাফরি বলেন, গ্রেপ্তারদের সেমেনিয়েহ অভিবাসন ডিপোতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে আরও তদন্ত এবং ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তাররা অভিবাসন আইন লঙ্ঘন করেছেন। এরমধ্যে অন্যতম হলো বৈধ ভ্রমণ নথির অভাব এবং ভিসা শর্ত লঙ্ঘন।

তিনি বলেন, তদন্তে দেখা গেছে, কিছু অবৈধ অভিবাসী নিজেরাই মার্কেটের স্টল পরিচালনা করছিলেন বা মূল মালিকদের কাছ থেকে স্টল ভাড়া নিয়েছিলেন। এসব বিদেশি ব্যবসায়ীদেরকে অতিরিক্ত ভাড়া দেওয়া হচ্ছিল, যা সাধারণ ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি।

এই অভিযানে অভিবাসন বিভাগ, ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল (এমবিডিকে) এবং জেনারেল অপারেশনস ফোর্সের (জিওএফ) ১৫০ জনেরও বেশি কর্মী জড়িত ছিলেন।

জাফরি বলেন, অবৈধ অভিবাসী এবং মানব পাচার কার্যক্রম মোকাবিলায় অনুরূপ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১০

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১১

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১২

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৩

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৪

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৫

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৬

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৭

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৯

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

২০
X