কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৯:৩৮ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে তীব্র ঝড়বৃষ্টিতে ২ জনের মৃত্যু

সৌদি আরবের একটি সড়ক। ছবি : সংগৃহীত
সৌদি আরবের একটি সড়ক। ছবি : সংগৃহীত

সৌদি আরবের তীব্র ঝড় আর ভারি বৃষ্টিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝড়বৃষ্টির কবলে পড়ে আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমেরে আসির প্রদেশের একটি সড়কে ভারি বর্ষণের কারণে রাস্তায় পানির তীব্র স্রোতের সৃষ্টি হয়। এ সড়কে পানিতে কয়েকটি গাড়ি আটকে পড়ে। সেখান থেকে পানির তোড়ে ভেসে যাওয়া একটি গাড়ি থেকে এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা এরই মধ্যে আরও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এ ছাড়া ভারি বৃষ্টিপাতের কারণে বেশকিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। এর মধ্যে তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ ও মেসান অঞ্চল রয়েছে।

সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার এই অবস্থা আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময়ে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৩ আগস্ট) বিকেজল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা ও মদিনায় ঘণ মেঘ দেখা গেছে। এছাড়া জিঝান ও আসিরে প্রদেশে ব্যাপক বজ্রপাত হয়েছে। ফলে অনেক জায়গায় ভারি বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১০

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১১

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৫

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৬

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৭

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৮

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৯

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

২০
X