কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাদশাহর সই নকল করে ডিক্রি জারি করেছিলেন সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, তিনি ইয়েমেনে হামলা করতে বাদশাহর সই নকল করে ডিগ্রি জারি করেছিলেন। এ নিয়ে দেশটির ক্ষমতার নিয়ন্ত্রকের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হলো।

ইয়েমেনের গৃহযুদ্ধ ঘিরে জল কম ঘোলা হয়নি। দেশটির ক্ষমতাচ্যুত সৌদিপন্থি প্রেসিডেন্ট আব্দরাব্বুহ মানসুর হাদিকে সাহায্যে ইয়েমেনে হামলা করে সৌদি আরব। কিন্তু ২০১৫ সালে চালানো ওই হামলায় ইয়েমেনের বিদ্রোহীদের দমাতে ব্যর্থ হয় রিয়াদ।

পরে সৌদি সরকার গত বছর ইয়েমেনের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে। বিশ্লেষকদের বিশ্বাস, সৌদি নেতৃত্বাধীন ওই হামলা দেশটির তরুণ যুবরাজ মোহাম্মদের জন্য কৌশলগত পরাজয়।

ওই যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর এক দাবি করেছেন সৌদি আরবের একজন ভিন্নমতাবলম্বী কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম সাদ আল জাবরি। ২০১৭ সালে সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি সৌদি আরবের গোয়েন্দা প্রধান ছিলেন। বিবিসির ‘দ্য কিংডম: দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল প্রিন্স’ শিরোনামে একটি ডকুমেন্টরিতে সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

আল জাবরি বলেন, ২০১৪ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া ইয়েমেন গৃহযুদ্ধ নিয়ে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইসের সঙ্গে আলোচনা করেন। সুজান জানান, যুক্তরাষ্ট্র কেবল আকাশ থেকে হামলায় সমর্থন দেবে। কিন্তু তখন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা যুবরাজ মোহাম্মদ ওয়াশিংটনকে তোয়াক্কা না করে নিজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাইছিলেন।

এরপরই ইয়েমেনে স্থলবাহিনী পাঠাতে রাজকীয় এক ডিক্রি জারি করেন সৌদি বাদশাহ সালমান। বিবিসিকে আল জাবরি বলেন, স্থল হামলার জন্য বাহিনী পাঠানোর ডিক্রি দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। সৌদির সাবেক এই গোয়েন্দা প্রধান দাবি করেন, নিজের বাবা বাদশাহ সালমানের স্বাক্ষর নকল করে রাজকীয় ডিক্রিটি জারি করেছিলেন যুবরাজ মোহাম্মদ। ওই সময় বাদশাহর মানসিক অবস্থা খারাপ হচ্ছিল বলেও জানান আল জাবরি।

নিজের অভিযোগ বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য প্রমাণ আছে বলেও দাবি করেছেন আল জাবরি। তবে মিডল ইস্ট আই স্বাধীনভাবে তার দাবি নিশ্চিত করতে পারেনি। আল জাবরির দাবি, যুবরাজ মোহাম্মদের এমন সিদ্ধান্তের পর রিয়াদের সিআই স্টেশন প্রধান ক্ষেপে যান। তবে সবাইকে উপেক্ষা করে ২০১৫ সালের মার্চে ইয়েমেনে হামলায় চালায় সৌদি নেতৃত্বাধীন ওই জোট। জোটে সৌদির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও ছিল।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, জোটের বিমান হামলায় ইয়েমেনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়। জবাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বেসরকারি স্থাপনা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। বাদশাহ সালমান ওই ডিক্রিতে সই না করলেও সৌদির অভিযান চালিয়ে যেতে বাধাও দেননি তিনি। শেষ পর্যন্ত ইয়েমেনের বিদ্রোহীদের কাছে ‘হার’ মানতে হয় সৌদিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

তুরাগে আ.লীগ-ছাত্রলীগের নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১০

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১১

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১২

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৩

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

১৫

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

১৭

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

১৮

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

১৯

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

২০
X