কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৭:৫৪ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সৌদির তেল বাণিজ্যে ধস

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তেলের ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন সৌদি আরব। কয়েক বছর আগেও এমন কিছু কল্পনা করা যেত না। কিন্তু এখন এমন নিষ্ঠুর বাস্তবতার সামনে দাঁড়িয়ে দেশটি।

আসলে তেলের বাজারে নিজেদের উপস্থিতি কমাতে উৎপাদন কমিয়ে দিয়েছিল সৌদি আরব। রিয়াদের জন্য সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। তেল রপ্তানি করে তিন বছরের মধ্যে সবচেয়ে কম আয় হয়েছে সৌদির।

সৌদি সরকারের হিসাব বলছে, জুন মাসে বহির্বিশ্বে তেল বিক্রি করে দেশটির আয় হয়েছে মাত্র ১৭.৭ বিলিয়ন ডলার। বিগত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ৯ শতাংশ কম। আর মে মাসের তুলনায় এটা ১২ শতাংশ কম। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জুলাইয়ে এক প্রতিবেদনে জানায়, জুন মাসে প্রতি দিন প্রায় ৫৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে সৌদি আরব।

জ্বালানি তেলের দাম যেন বেড়ে যায়, সে জন্য তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে সৌদি। কিন্তু ব্রেন্টের দাম প্রতি ব্যারেল এখন ৭৬ ডলারের কাছাকাছি। এই দাম গেল বছরের একই সময়ের চেয়ে প্রায় সাত শতাংশ কম। গেল এপ্রিলে ব্রেন্টের প্রতি ব্যারেল ৯১ ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক যুদ্ধ এবং গাজা যুদ্ধে উত্তেজনা বেড়ে যাওয়ার ঝুঁকির মুখে তখন দাম বেড়ে গিয়েছিল।

এখন তেলের দাম হঠাৎ কমে যাওয়ায় তার নিশ্চিত প্রভাব পড়বে সৌদির ওপর। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে তেলের টাকা খুবই জরুরি। ২০২৪ সালের বাজেটে ভারসাম্য আনতে সৌদি আরবকে তেলের দাম ৯৬.২০ শতাংশ নির্ধারণ করতে হবে, এমনটাই অভিমত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

যুবরাজ মোহাম্মদ অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের যে পরিকল্পনা হাতে নিয়েছেন, তা ভিশন ২০৩০ নামে পরিচিত। এই ভিশনের আওতায় সৌদির অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চাইছে যুবরাজ মোহাম্মদ। আর এজন্য তেল নির্ভরতা কমিয়ে পর্যটন ও ব্যবসা খাতে জোর দিতে চাইছেন তিনি। কিন্তু সৌদিকে পশ্চিমাদের জন্য উন্মুক্ত করার এই পরিকল্পনা বাস্তবায়নে পেট্রোডলার এবং বিদেশি বিনিয়োগের বিকল্প নেই রিয়াদের কাছে।

অর্থাভাবে এরই মধ্যে স্বপ্নের প্রজেক্ট নিওম নিয়ে ধাক্কা খেয়েছেন যুবরাজ মোহাম্মদ। ২০৩০ সাল নাগাদ ১৭০ কিলোমিটারের দীর্ঘ এই শহরের মাত্র ২.৪ কিলোমিটার নির্মাণ সম্পন্ন হবে। তেলের উৎপাদন কমিয়ে রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে বাড়তি সুবিধা দিতে গিয়ে এমন বিপদ ডেকে এনেছে সৌদি আরব। আবার তেলের দাম বার বার ওঠানামা করায় রিয়াদেকে এখন বড় বড় প্রজেক্ট নিয়ে নতুন করে চিন্তা করতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X