কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

লেবাননে বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

লেবাননে ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত ২০জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাড়ে চার শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাবনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে দ্বিতীয় দফায় তারবিহীন যোগাযোগের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত ও সাড়ে চার শতাধিক আহত হয়েছেন।

রাজধানী বৈরুতের দক্ষিণ উপত্যকা, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সব এলাকাকে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসাবে দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হিজবুল্লাহ সদস্যদের পেজার বিস্ফোরণে ১২ জন নিহতের ঘটনায় কয়েকজনের দাফনের সময় বিস্ফোরণ ঘটানো হয়েছে। হিজবুল্লাহ এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। অন্যদিকে ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুদ্ধের নতুন পর্ব ঘোষণার পর এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরই অংশ হিসেবে উত্তরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিভাগকে পুনরায় মোতায়েন করেছিলেন তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস নাটকীয়ভাবে ঝুঁকি গুরুতর হওয়ার বিষয়ে আশঙ্কা করে সব পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার লেবাননে পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় অন্তত ৯ সদস্য নিহত হন। এরপর নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন কর্মকর্তারা এ অভিযানের বিষয়ে ব্রিফ করেছেন। তারা বলেছেন, লেবাননে হিজবুল্লাহ সদস্যদের উপর মঙ্গলবার হামলা চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী তাইওয়ানের তৈরি পেজারে বিস্ফোরক উপাদান লুকিয়ে রেখেছিল।

কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহ তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলো থেকে পেজার কিনেছিল, কিন্তু লেবাননে পৌঁছানোর আগে তাদের সঙ্গে টেম্পার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ পেজার ছিল কোম্পানির এপি৯২৪ মডেলের। তবে এর মধ্যে তিনটি গোল্ড অ্যাপোলো মডেলও শিপমেন্টে ছিল।

দুটি সূত্র জানিয়েছে, প্রতিটি পেজারে ব্যাটারির পাশে এক থেকে দুই আউন্স (প্রায় ৩০ থেকে ৬০ গ্রাম) বিস্ফোরক উপাদান স্থাপন করা হয়েছিল। এছাড়া দূর থেকে নিয়ন্ত্রণ করতে একটি ডেটোনেটরও যুক্ত করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১০

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১১

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১২

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৩

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৪

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৫

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৬

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৮

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৯

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

২০
X