বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৬:২২ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি জনগণকে উদ্দেশ করে নেতানিয়াহুর ভিডিও বার্তা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় অস্থিরতা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। আশঙ্কা করা হচ্ছে গোটা অঞ্চল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আর সে আশঙ্কার মধ্যেই এবার ইরানি জণগণকে উদ্দেশ করে উসকানিমূলক এক ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, আমি ইরানের নেতাদের নিয়ে অনেক কথা বলি। কিন্তু এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, আমি ইরানের জনগণের উদ্দেশে কিছু বলতে চাই। আমি এটা সরাসরি বলতে চাই, কোনো ফিল্টার বা মিডলম্যান ছাড়া।

ইরানি জণগণকে উদ্দেশ করে তিনি বলেন, প্রতিদিন আপনারা এমন একটি রেজিম দেখেন, যারা আপনাদের অধীনস্ত করে রেখেছে। তারা লেবানন ও গাজাকে রক্ষা করতে জ্বালাময়ী বক্তৃতা দেয়। অথচ সেই রেজিমই প্রতিদিন আমাদের এই অঞ্চলকে অন্ধকার ও যুদ্ধের গভীরে নিয়ে যাচ্ছে। প্রতিদিন তাদের পুতুলদের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। যেমন মোহাম্মদ দায়েফ, নাসরুল্লাহ।

নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা আছে ইসরায়েলের। আমাদের দেশ ও জনগণকে রক্ষায় যেখানে যাওয়া দরকার, আমরা সেখানেই যাব। প্রতি মুহূর্তে, পারস্যের মহান জনগণকে নরকের অতলে নিয়ে যাচ্ছে তাদের এই রেজিম।

নেতানিয়াহু বলেন, ইরানের অধিকাংশ মানুষই জানেন এই রেজিম তাদের নিয়ে মোটেও ভাবে না। যদি তারা সত্যিই আপনাদের কথা ভাবত, তাহলে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করত না। এর পরিবর্তে তারা আপনাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করত।

তিনি আরও বলেন, যখন ইরান সত্যিকার অর্থে মুক্ত হবে, সেই সময়টা মানুষের ভাবনার অনেক আগেই আসবে। কোনো কিছুই আর আগের মতো থাকবে না। আমাদের প্রাচীন ইহুদি ও পারস্য সম্প্রদায়ের মানুষ অবশেষে শান্তি খুঁজে পাবে। আমাদের দুই দেশ ইরান ও ইসরায়েল, শান্তি খুঁজে পাবে।

নেতানিয়াহু বলেন, যখন সেই দিন আসবে, এই রেজিম দেউলিয়া হবে, ভেঙে চুরমার হবে। ইরানের এমন উন্নয়ন ঘটবে যা আগে কখনো ঘটেনি। ইরানের বর্তমান সমাজে থাকা মেধার মাধ্যমেই বৈশ্বিক বিনিয়োগ, পর্যটনের ব্যাপক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন ঘটবে।

নেতানিয়াহু বলেন, আমি জানি আপনারা হামাস ও হিজবুল্লাহর ধর্ষক ও খুনিদের সমর্থন করেন না। কিন্তু আপনাদের নেতারা করে। আপনাদের আরও ভালো কিছু পাওয়া উচিত। ইরানের জনগণের জানা উচিত, ইসরায়েল আপনাদের পাশে আছে। যে ভবিষ্যৎ হবে সমৃদ্ধি ও শান্তির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১০

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১১

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১২

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৩

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৪

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৫

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৬

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৭

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৮

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৯

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

২০
X