কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ইরানের হামলা নিয়ে যা বলছে জর্ডান

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

গাজা ও লেবাননে ইসয়ায়েলের হামলার জবাবে দেশটির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল-ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। ওই এলাকায় আরও বেশি সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলছে, তারা কারও যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না।

মোহাম্মদ আল-মোমেনি নামে জর্ডানের এক মন্ত্রী আল-মামলাকা টিভিকে জানিয়েছেন, জর্ডানের অবস্থান সবসময়ই এটাই ছিল, এই দেশ কারও জন্য যুদ্ধক্ষেত্র হবে না। দেশটিতে ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন আল-মোমেনি।

অন্যদিকে, জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী আম্মানসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে।

রাষ্ট্রীয় মিডিয়ায় সম্প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে দেশটিতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে বলে জানিয়েছে সিএনএন। আম্মানের উত্তর-পশ্চিমে বালকা গভর্নরেট থেকে একটি লাইভ প্রতিবেদনে একজন সাংবাদিক জানান, সেখানে ২ মিটার লম্বা ক্ষেপণাস্ত্রের একটি টুকরো এসে পড়েছে। জর্ডানের সামরিক বাহিনী দেশের জনগণকে নিজ বাড়িতে অবস্থান করতে এবং সব বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। জর্ডানকে মূলত পশ্চিমা মিত্রদেশ হিসেবে দেখা হয়। তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে। গত এপ্রিলে ইসরায়েলে ইরান যখন হামলা করেছিল, তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করছিল জর্ডান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১০

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১১

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১২

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৪

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৬

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৭

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X