কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইরান সফরে যাচ্ছে আইএইএ, পরমাণু প্রশ্নে নতুন মোড়

জাতিসংঘের পরমাণু শক্তিবিষয়ক সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি। ছবি : সংগৃহীত
জাতিসংঘের পরমাণু শক্তিবিষয়ক সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি। ছবি : সংগৃহীত

জাতিসংঘের পরমাণু শক্তিবিষয়ক সংস্থা (আইএইএ) আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরান সফরে যাচ্ছে। সোমবার (২৮ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই সফরের ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন সম্প্রতি আইএইএর মহাপরিচালক জানিয়েছেন, তেহরান পুনরায় প্রযুক্তিগত আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে। তার পরপরই তেহরান সফরের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো।

বাঘেয়ি জানান, সফরের সময় পরমাণু ইস্যুতে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে একটি প্রস্তাব তুলে ধরা হবে আইএইএর সামনে। এই প্রস্তাবনা ইরানের পার্লামেন্টে সদ্য পাস হওয়া একটি আইনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সেই আইন অনুযায়ী, এখন থেকে জাতিসংঘের এই সংস্থাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে।

এ সিদ্ধান্তে ইঙ্গিত মিলছে, ভবিষ্যতে আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতায় শর্ত আরোপ করা হতে পারে।

তবে আইএইএ বরাবরই দাবি করে আসছে, তাদের পরিদর্শন কার্যক্রম পূর্ণাঙ্গ ও স্বাধীন হতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায়—ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে কি না। তেহরান অবশ্য এসব অভিযোগ একযোগে অস্বীকার করে বলছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

এই সফরের মাধ্যমে ইরান-আইএইএ সম্পর্ক এবং আন্তর্জাতিক পরমাণু আলোচনায় নতুন মোড় নেওয়ার আভাস মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X