মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০:০৩ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

‘পথ হারিয়ে ফেলেছেন’ নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু ‘পথ হারিয়ে ফেলেছেন’ এবং গাজায় যুদ্ধ চালিয়ে ‘অনেক বেশি বাড়াবাড়ি করছেন’।

বুধবার (১৩ আগস্ট) এএফপিকে দেওয়া মন্তব্যে লুক্সন বলেন, গাজায় যা ঘটছে, তা একেবারেই ভয়াবহ। নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তিনি আরও জানান, ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার দাবি, এটিই ‘যুদ্ধ শেষ করার সেরা উপায়’।

জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইসরায়ে লি অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে ইসরাইল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে।

এদিকে, সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, নিউজিল্যান্ডের জন্য প্রশ্ন হলো, ফিলিস্তিনকে স্বীকৃতি দেব কি না তা নয়—বরং কবে দেব সেটাই মূল বিষয়। তিনি জানান, সেপ্টেম্বরে মন্ত্রিসভা এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।

মিসর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডসহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই-২৪ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু। এরই মধ্যে নেতানিয়াহুর এ ভাবনায় ক্ষুব্ধ হয়েছে জর্ডান।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X