কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সমর্থন করার ফল ১১ বিলিয়ন ডলার লোকসান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলায় দখলদার ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে পশ্চিমা অনেক প্রতিষ্ঠান। এবার সেই সমর্থন দেওয়ার ফল পেয়েছে আন্তর্জাতিক কফি চেইন শপ স্টারবাকস। ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় গণহত্যা চালায় ইসরায়েল। এ সময় ইসরায়েলকে সমর্থন দিয়েছিল স্টারবাকস। এরপরই বিশ্বব্যাপী স্টারবাকস বয়কটের ডাক দেন ফিলিস্তিনের সমর্থকরা।

বয়কট আন্দোলনের পর মোট ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার লোকসানের মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক এই কফি চেইন শপটি।

জানা গেছে, ১৬ নভেম্বরের পর থেকে ১৯ দিনে স্টারবাকসের শেয়ারমূল্য কমেছে ৮ দশমিক ৯৬ শতাংশ, যা প্রায় ১১ বিলিয়ন ডলার ক্ষতির সমান। স্টারবাকসের এক অফিসিয়াল বিবৃতি থেকেই এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ নভেম্বর থেকে, কোম্পানিটির শেয়ারের দাম ৮ দশমিক ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে। যা স্টারবাকসের ইতিহাসে সবচেয়ে বড় পতন। এই নিয়ে টানা ১২ স্টক মার্কেট সেশনে স্টারবাকসের শেয়ার দাম কমলো। এ ছাড়া বিশ্বজুড়ে স্টারবাকস চেইনগুলো অভ্যন্তরীণ কর্মচারী ধর্মঘটে ভুগছে, যার ফলে হ্রাস পেয়েছে এটির সেবার মানও।

প্রতিবেদন থেকে জানা যায়, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় সমর্থন জানিয়ে বিজ্ঞাপন দেয় স্টারবাকস। এ ছাড়া ফিলিস্তিন ও হামাস আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তাদের যেসব কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে তাদের চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি। কর্মচারী ছাঁটাইয়ের প্রতিবাদ করায় কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধেও মামলা করার সিদ্ধান্ত নেয় স্টারবাকস। এমনকি তেলআবিবে ইসরায়েলি সৈন্যদের জন্য ফ্রি কফির ঘোষণাও দেয় প্রতিষ্ঠানটি।

এদিকে স্টারবাকসের পণ্য বয়কটের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের সীমা অতিক্রম করে সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে। মিসরের স্টারবাকস স্বীকার করেছে যে, বয়কট আন্দোলনের প্রভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে কর্মীদের সংখ্যা কমাতে বাধ্য হয়েছে তারা। লোকসানের মুখে মরক্কোতে স্থায়ীভাবে বন্ধের পথে জনপ্রিয় এই কফিশপটি। বিশ্বব্যাপী ৮৬টি দেশে ৩৫ হাজারেরও বেশি শাখা রয়েছে স্টারবাকসের। যার বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X