কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ শুরুর পর সাড়ে ৪ হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত এই দুই অঞ্চল থেকে তাদের আটক করা হয়েছে। তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক ফিলিস্তিনিদের সংখ্যা এই হিসেবে গোনায় ধরা হয়নি। খবর আনাদোলুর।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি প্রিজনার্স অ্যান্ড এক্স-প্রিজনারস অ্যাফেয়ার্স অথরিটি এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি বলেছে, শুক্রবার ভোরে আরও ১৬ ফিলিস্তিনি নাগরিককে আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীর ও জেরুজালেমে আটক ফিলিস্তিনি বন্দির সংখ্যা ৪ হাজার ৪২০ জনে দাঁড়িয়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা দ্বিগুণের বেশি বেড়েছে। সহিংস হামলা এবং ইসরায়েলি বাহিনীর অভিযানে অধিকৃত এই অঞ্চলে কমপক্ষে ২৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৩ জন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও প্রায় সাড়ে তিন হাজার।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X