কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে আল আকসায় মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ দিচ্ছে ইসরায়েল

ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবারে হাজার হাজার ফিলিস্তিনি আল মসজিদে নামাজ আদায় করেন। ছবি : সংগৃহীত
ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবারে হাজার হাজার ফিলিস্তিনি আল মসজিদে নামাজ আদায় করেন। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু্। ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের নিষেধ সত্ত্বেও উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গ্যভির এই সুপারিশ অনুমোদন করেছেন তিনি। বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার (১৮ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। আর ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান। তাদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ হিসেবে পরিচিত।

ইসরায়েলি টিভি চ্যানেল ১৩ জানিয়েছে, আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের ওপর বিধিনিধেষ আরোপ করা হলে তা ইসরায়েলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে শিন বেত। গোয়েন্দা সংস্থাটির সতর্কতা সত্ত্বেও বেন গ্যভির সুপারিশে সম্মত হয়েছেন নেতানিয়াহু। এ বিষয়ে আগামী কয়েক দিনের ভেতরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে নেতানিয়াহু প্রশাসন।

রমজান মুসলমানদের একটি পবিত্র মাস। এই বছর ১০ মার্চ থেকে এই মাস শুরু হবে। এই মাসে মুসলমানরা পবিত্র রোজা রাখেন।

অবশ্য গত অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি মুসলমানদের আল আকসা মসজিদে, বিশেষ করে শুক্রবারে প্রবেশে বাধা দিয়ে আসছে। ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবারে হাজার হাজার ফিলিস্তিনি সেখানে নামাজ আদায় করেন। এমনকি গত শুক্রবারও প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি মুসল্লি আল আকসা মসজিদে নামাজ আদায় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X