কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১০:০৭ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

আল জাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান

আল জাজিরার ব্যুরো অফিসে অভিযান চালিয়ে যন্ত্রপাতি নিয়ে যায় ইসরায়েলি পুলিশ। ছবি : আনাদুলু এজেন্সি
আল জাজিরার ব্যুরো অফিসে অভিযান চালিয়ে যন্ত্রপাতি নিয়ে যায় ইসরায়েলি পুলিশ। ছবি : আনাদুলু এজেন্সি

আল জাজিরার ব্যুরো অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলের পুলিশ। রোববার (৫ মে) ইসরায়েলের মন্ত্রিসভায় দেশটিতে আল জাজিরা বন্ধে আইন পাসের পর এ অভিযান হয়।

আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেমে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার ব্যুরো অফিসে যায় পুলিশ। সেখানে তারা প্রতিটি কক্ষ তল্লাশি করে। এরপর সেখান থেকে চ্যানেলের সম্প্রচার যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যায়।

ইসরাইলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কার্হি বলেন, আমাদের পুলিশ আল জাজিরার অফিসে গেছে। সেখান থেকে যন্ত্রপাতি জব্দ করেছে।

এর আগে আল জাজিরার সম্প্রচার বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইসরায়েল। রোববার (৫ মে) দেশটির মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত একটি আইন পাস হয়।

পরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্স-এ বিষয়টি জানান। তিনি লেখেন, ‘ইসরায়েলে উসকানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে। সর্বসম্মতিক্রমে তা পাস হয়েছে।’

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যমটির কার্যক্রম সাময়িকভাবে ইসরায়েলে বন্ধে মন্ত্রিসভায় ভোট হয়। ভোটের প্রস্তাবে বলা হয়, বিদেশি সম্প্রচারমাধ্যম ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তায় হুমকির সৃষ্টি করেছে।

গত মাসে ইসরায়েলের সংসদে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি এই সম্প্রচার মাধ্যমকে ইসরায়েলে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে একটি আইন পাস করা হয়।

তখন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো অভিযোগ করেছেন যে, আল জাজিরা ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতাকে উৎসাহিত করছে। আমাদের সরকারি প্রেস অফিস থেকে পরিচয়পত্র নিয়ে আমাদের বিরুদ্ধে কাজ করবে, এমন একটি গণমাধ্যমকে কোনোভাবে সহ্য করা যায় না। বিশেষ করে যুদ্ধের সময় তো আরও না।

এদিকে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। সংবাদমাধ্যমটি এ কার্যক্রমকে ‘অপরাধমূলক কাজ’ হিসেবে উল্লেখ করে। সে সঙ্গে ইসরায়েল দেশটিতে মুক্ত গণমাধ্যমের দমনের চেষ্টা করে আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন করছে বলেও মন্তব্য করা হয়।

রোববার এক বিবৃতিতে আল জাজিরা কর্তৃপক্ষ বলে, মানবাধিকার ও তথ্য পাওয়ার মৌলিক অধিকার লঙ্ঘনকারী এই অপরাধমূলক কাজের তীব্র নিন্দা জানাই। আল জাজিরা তার বিশ্বব্যাপী পাঠক-দর্শক-শ্রোতাদের কাছে সংবাদ এবং তথ্য সরবরাহ করা চালিয়ে যাওয়ার অধিকার রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর আশঙ্কা কতটা

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

১১

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

১২

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

১৩

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

১৪

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১৫

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৬

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

১৭

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন 

১৮

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

১৯

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

২০
X