কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৮:০৯ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় আকাশ থেকে ১০ টনের বেশি ত্রাণ ফেলল কানাডা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ১০ টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে কানাডা। উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়ে কানাডা সর্বোচ্চ সহায়তার চেষ্টা করছে বলেও জানায় দেশটির সরকার।

সোমবার (৪ আগস্ট) কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার’ সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলেছে। এ জন্য একটি ‘CC-130J’ হারকিউলিস বিমান ব্যবহার করেছে তারা। বিমান থেকে ফেলা সাহায্যে গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানায়, সোমবার কমপক্ষে পাঁচটি দেশ বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলেছে। এ দিন সব মিলিয়ে খাদ্য সরবরাহের পরিমাণ প্রায় ১২০ টন।

প্রসঙ্গত, গাজায় খাদ্য ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি)।

ডিএফএটি এক বিবৃতিতে জানিয়েছে, নতুন মানবিক করিডোর চালু হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক আদেশ অনুসারে, গাজায় সহায়তা পৌঁছাতে ইসরায়েল যেন পূর্ণ ও অবিলম্বে অনুমতি দেয়—এই দাবিতে অস্ট্রেলিয়া বরাবরই আন্তর্জাতিক আহ্বানের অংশ হয়েছে। তিনি বলেন, গাজার নাগরিকদের দুর্ভোগ এবং অনাহার অবশ্যই বন্ধ হওয়া উচিত।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১০

হজে বিমান ভাড়া কমল

১১

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১২

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৩

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৪

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৫

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৬

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৭

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৮

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১৯

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

২০
X