কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৩:১৩ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

গোল্ডেন ভিসার সুবিধা কী, খরচ কত?

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সকল মানুষই চায় পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে। আর ভালো ব্যবসার সুযোগ, উন্নত জীবনধারা, শিক্ষা বা স্বাস্থ্যসেবা খোঁজা ধনী ব্যক্তিদের মধ্যে গোল্ডেন ভিসা ও পাসপোর্ট বেশ জনপ্রিয়।

২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের ১৪টি দেশ গোল্ডেন ভিসা দিয়েছে। এর মধ্যে ৭০ শতাংশেরও বেশি অনুমোদন দিয়েছে গ্রিস, লাটভিয়া, পর্তুগাল আর স্পেন। তবে এই দেশগুলোর মধ্যে অনেকেই এ স্কিম সীমিত করার দিকে আগাচ্ছে।

জার্নাল অব এথনিক অ্যান্ড মাইগ্রেশন স্টাডিজে প্রকাশিত ড. ক্রিস্টিন সুরাক ও ইউসুকে সুজুকির একটি গবেষণাপত্র অনুসারে, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে পর্তুগালের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ১৪ দশমিক ৪ শতাংশ এসেছে গোল্ডেন ভিসার মাধ্যমে। এই অনুপাত লাটভিয়ার জন্য ছিল ১২ দশমিক ২ শতাংশ আর গ্রিসের জন্য তা ছিল সাত শতাংশেরও বেশি।

ধনী বিদেশি নাগরিকরাদের অর্থ বা সম্পদের বিনিময়ে বসতি স্থাপনের অনুমতি দেওয়ার একটি প্রকল্প ২০২২ সালে সমাপ্তি ঘটায় যুক্তরাজ্য সরকার। পরের বছর আয়ারল্যান্ড দেশটির গোল্ডেন ভিসা ব্যবস্থা বাতিল করে। তবে পর্তুগাল বাতিল না করলেও এনছে বেশকিছু পরিবর্তন।

একটি গোল্ডেন ভিসা পাওয়ার জন্য পানামার আবাসন খাতে বিনিয়োগ করতে হয় এক লাখ ডলার বা ২ কোটি ১৪ লাখ ডলার সমপরিমাণ অর্থ। লুক্সেমবার্গের কোনো আর্থিক প্রতিষ্ঠানে আমানত আকারেও রাখা যায় জমা। যার বিনিময়ে মিলবে গোল্ডেন পাসপোর্ট। আর গোল্ডেন ভিসার মাধ্যমে সেদেশে কাজ করার পাশাপাশি দেয়ার সুযোগ থাকবে ভোট দেওয়ার। নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারবে এ ভিসার অধিকারী।

প্রায় ৬০টি দেশ দেয় গোল্ডেন ভিসা। সবচেয়ে বেশি ইস্যু করে তুরস্ক। বলা হয় নাগরিকত্বের সবচেয়ে বড় বিক্রেতা এই দেশটি। গোল্ডেন ভিসাপ্রার্থীদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্যের একটি ইউরোপীয় ইউনিয়ন। কারণ ইইউর কোনো একটি সদস্য দেশে বসবাস এবং কাজ করার অধিকার পেলে শেনজেনভুক্ত দেশগুলোতে ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি পাওয়া যায়।

বিদেশিদের মধ্যে যারা চার লাখ ডলার বা তার বেশি মূল্যের আবাসন কেনে তুরস্ক থেকে তাদের গোল্ডেন পাসপোর্ট অফার করা হয়। এ ছাড়া লুক্সেমবার্গের কোনো কোম্পানিতে কমপক্ষে পাঁচ লাখ ৩৬ হাজার ডলার বিনিয়োগ করে নেওয়া যায় গোল্ডেন ভিসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X