কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান নিল ওআইসি

ওআইসি সদস্যভুক্ত দেশের পতাকা। ছবি : সংগৃহীত
ওআইসি সদস্যভুক্ত দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) দক্ষিণ এশিয়ার ক্রমশ অবনতিশীল নিরাপত্তা পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিক এক বিবৃতিতে সংস্থাটি তার উদ্বেগের কথা জানায়।

ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন অভিযোগকে এই অঞ্চলের উত্তেজনা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করে ওআইসি। বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ ধরনের অভিযোগ ইতোমধ্যে অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করার ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি সব ধরনের ও রূপের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং যে কেউ যেখানেই এটি সংঘটিত করুক না কেন, তার নিন্দা জানানোর নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

ওআইসি কোনো দেশ, জাতি, ধর্ম, সংস্কৃতি বা জাতীয়তাকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার সব প্রচেষ্টা প্রত্যাখ্যান করে বলে বিবৃতিতে উল্লেখ করেছে।

কাশ্মীর বিরোধের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, অমীমাংসিত এই বিরোধ দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করার মূল ইস্যু। জম্মু ও কাশ্মীরের জনগণ তাদের অবিচ্ছেদ্য স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। অথচ তা সংশ্লিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) রেজুলেশনে নিশ্চিত করা হয়েছে।

সংস্থাটি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক প্রস্তাবিত মধ্যস্থতার প্রশংসা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর প্রতি পরিস্থিতি নিরসনে তাৎক্ষণিক ও বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

গত মাসে ভারত-শাসিত কাশ্মীরের পর্যটন স্পট পেহেলগামে সংঘটিত হামলাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

ভারত পাকিস্তানকে দায়ী করে বলেছে, এই হামলার পেছনে সীমান্তের ওপারের সংযোগ রয়েছে। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে তৃতীয় পক্ষের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছে।

দুই দেশই একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে একে অপরের নাগরিকদের জন্য ভিসা বাতিল করা এবং কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করা।

ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। ফলে পাকিস্তানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ চুক্তি স্থগিতকরণ পাকিস্তানের বিবদমান রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ করেছে। তারা বিভিন্ন সমাবেশে ঘোষণা করেছে, সিন্ধু নদীর পানি থেকে পাকিস্তানকে বঞ্চিত করার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X