কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : পিপিপি চেয়ারম্যান

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ছবি : টুইটার
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ছবি : টুইটার

নির্বাচনের আগে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, নির্বাচনের আগে সব দলের নেতারা সমান সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অন্যতম প্রধান দুই নেতা ইমরান খান ও নওয়াজ শরিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন না। তাদের নামে দুর্নীতির মামলা থাকায় তারা এ ‍সুযোগ পাচ্ছেন না। ফলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি।

মঙ্গলবার সুক্কুর প্রদেশে নিহত সাংবাদিক জান মুহাম্মদ মাহারের পরিবারের সঙ্গে সাক্ষাতে বিলাওয়াল বলেন, দেশে এখনো সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এটাই আমার মূল আপত্তি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২০১৯ সালের নভেম্বর থেকে স্বাস্থ্যগত কারণে লন্ডনে অবস্থান করছেন। এরপর তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এর আগে ২০১৬ সালে সম্পদের তথ্য গোপনের অভিযোগে সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করেন। এরপর তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেন।

অন্যদিকে গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পরপরই ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপর পিটিআইপ্রধানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১১

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১২

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৩

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৪

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৫

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৬

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৭

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৮

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৯

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

২০
X