কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের ব্যালট পেপারে বাংলা ভাষা

নিউইয়র্কে নির্বাচনী জনসভা। ছবি : সংগৃহীত
নিউইয়র্কে নির্বাচনী জনসভা। ছবি : সংগৃহীত

রাত পেরোলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ইতোমধ্যে এ নির্বাচনের সব প্রস্ততি সম্পন্ন করেছে দেশটি। ২৫ কোটি ভোটারের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ভোটের ব্যালট পেপারে রাখা হয়েছে নানা ভাষার সুবিধা। স্থান পেয়েছে বাংলা ভাষাও।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে বাংলা ভাষা থাকছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজি ছাড়াও চারটি ভাষা থাকবে। এর মধ্যে একটি হলো বাংলা।

সোমবার (৪ নভেম্বর) দেশটির নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশন্সের নিউইয়র্ক শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান এক প্রেস ব্রিফিংয়ে জানান, ইংরেজি ছাড়াও আরও চারটি ভাষায় সেবা দেওয়া হবে। এশীয় ভাষা হিসাবে চীনা, কোরিয়ান এবং বাংলা থাকবে। এছাড়া আরেকটি ভাষা থাকবে, তা হলো স্প্যানিশ।

জানা গেছে, ব্যালট পেপারে বাংলা ভাষার অন্তর্ভুক্তি শুধু সৌজন্যের জন্য নয়। এটি আইনি বাধ্যবাধকতাও বটে। আইন অনুযায়ী, নিউইয়র্ক সিটি নির্দিষ্ট কিছু ভোটকেন্দ্রে বাংলায় ভোটগ্রহণ সামগ্রী সরবরাহ করতে বাধ্য। বাংলাভাষী ভোটারদের জন্য ভোটদান সহজ করতে এটি করা হয়।

মাইকেল জে রায়ান বলেন, আমি নিজে ইংরেজি ভাষায় দক্ষ। তবে এখানে আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন, যারা বাংলা ভাষার ব্যালট পেপার দেখলে স্বস্তি বোধ করবেন। ভোটকেন্দ্রে এটি তাদের জন্য সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X