কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

এবার কর ফাঁকির মামলায় অভিযুক্ত বাইডেনপুত্র হান্টার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আরেকটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এবার তাকে কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বাইডেনপুত্রের বিরুদ্ধে ৯টি অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এসব অভিযোগ আনা হয়েছে। ৯ মাত্রার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত হান্টার বাইডেন কেন্দ্রীয় সরকারের কর বাবদ ১৪ লাখ মার্কিন ডলার ফাঁকি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এ ছাড়া কর প্রদানের তথ্য জমা দিতে না পারা, কর পরিশোধে ব্যর্থতা এবং কর জমা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। হান্টারের নতুন এই অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

এর আগে গত সেপ্টেম্বরে ডেলাওয়্যারের একটি আদালতে হান্টার বাইডেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় অভিযুক্ত করা হয়। যদিও প্রেসিডেন্ট বাইডেনের ৫৩ বছর বয়সী ছেলে এই অভিযোগ অস্বীকার করেছেন।

কর ফাঁকির এই মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টার বাইডেনের ১৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

মার্কিন কৌঁসুলিরা বলছেন, হান্টার বাইডেন তার অর্থ মাদক, এসকর্ট, নারীসঙ্গ, বিলাসবহুল হোটেল, বিদেশি গাড়ি, দামি পোশাক ও ব্যক্তিগত অন্যান্য প্রসাধনী কেনায় খরচ করেছেন। এক কথায় তিনি সরকারকে কর দেওয়া ছাড়া সবই করেছেন।

তাদের অভিযোগ, ২০১৬ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত বাইডেনপুত্র মোট ৭০ লাখ ডলারের বেশি আয় করেছেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ অর্থবছরের কর সময়মতো পরিশোধ করেননি। যদিও তার কাছে কর পরিশোধের মতো অর্থ ছিল।

নতুন এই মামলার প্রতিক্রিয়ায় হান্টার বাইডেনের অ্যাটর্নি অ্যাবে লোয়েল বলেছেন, হান্টারের নামের শেষে বাইডেন না হয়ে অন্য কিছু হলে ডেলাওয়্যার বা ক্যালিফোর্নিয়ায় এসব অভিযোগ আনা হতো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X