কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সুকুক বন্ড বরাদ্দের হার পুনর্নির্ধারণ

সুকুক বন্ড। প্রতীকী ছবি
সুকুক বন্ড। প্রতীকী ছবি

ইসলামিক বন্ড ‘সুকুক’-এর বরাদ্দ কাঠামো নতুনভাবে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা সুকুক বরাদ্দসংক্রান্ত দুটি পৃথক সার্কুলার বাতিল করা হয়েছে।

নতুন বরাদ্দ কাঠামো অনুযায়ী, শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক শাখা বা উইন্ডোর জন্য বরাদ্দ রাখা হয়েছে মোট ৮০ শতাংশ। কনভেনশনাল ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানির জন্য বরাদ্দ থাকবে ৫ শতাংশ। আর ব্যক্তি বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, ইনভেস্টমেন্ট কোম্পানি, ডিপোজিট ইন্স্যুরেন্স, করপোরেট প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ১৫ শতাংশ।

সার্কুলারে আরও বলা হয়েছে, কোনো শ্রেণির বিনিয়োগকারীরা যদি নির্ধারিত অনুপাতের চেয়ে বেশি বিড দাখিল করেন, তাহলে সে শ্রেণির সব বিডদাতার মধ্যে বরাদ্দ সমানুপাতিক হারে বণ্টন করা হবে। অন্যদিকে, কোনো শ্রেণিতে নির্ধারিত অনুপাতে বিড না এলে অবশিষ্ট অংশ অন্য শ্রেণির অধিক বিডদাতাদের মধ্যে তাদের বিডের অনুপাতে ভাগ করে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ শরিয়াহ্-সম্মত বিনিয়োগ ব্যবস্থাকে আরও কাঠামোগত ও স্বচ্ছ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে সুকুক বন্ডে বিনিয়োগে আগ্রহ বাড়বে এবং অর্থনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ বণ্টন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X