চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ-রিকশাচালক সংঘর্ষে গ্রেপ্তার ১

পুলিশ-রিকশাচালক সংঘর্ষের ঘটনায় জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
পুলিশ-রিকশাচালক সংঘর্ষের ঘটনায় জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পুলিশ-রিকশাচালক সংঘর্ষের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার যুবকের নাম মো. জুয়েল (২০)। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রসুলপুর গ্রামের ফজলুল মেম্বার বাড়ির মহিউদ্দিনের ছেলে।

গত বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্যারেজে অভিযান চালানো হয়। এসময় রিকশা জব্দের পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে পুলিশ। প্রতিবাদে কাপ্তাই রাস্তার মাথা থেকে মিছিল নিয়ে রিকশাচালকরা বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করেন। এতে আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় সেদিন পাঁচজন পুলিশ আহত হয়েছিলেন। পরে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলায় জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই', বললেন আমির খান

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১০

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

১১

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১২

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১৩

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১৪

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৫

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৬

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৭

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৮

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৯

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

২০
X