কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৮:১৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ধারাবাহিক অগ্রগতির চিত্র

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ছবি : কালবেলা
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ছবি : কালবেলা

হাইকোর্টের নির্দেশনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের সঙ্গে মাগুরা পেপার মিলস্ লি. শিল্প প্রকল্প দুটি একীভূত হয়।

একীভূত হওয়ার পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ১০ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার টাকা বা ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬০০টি শেয়ার এবং একীভূত হওয়ার পর চলতি বছরের ৩১ মার্চ পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের পরিশোধিত মূলধন হয়েছে ২৯ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৭৮০ টাকা।

কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি পাওয়ায় আর্থিক প্রতিবেদনের তুলনামূলক চিত্র বর্তমান বর্ধিত মূলধনের আলোকে তরলীকৃত (Diluted) করে প্রকাশ করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে কোম্পানির ৩য় প্রান্তিক ২০২৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ, আলোচ্য ৯ মাসে ইপিএস ২ দশমিক ২৬ টাকা হয়েছে যার বিপরীতে পূর্ববর্তী বছরের একই সময়ের ইপিএস ছিল ১ দশমিক ৭ টাকা।

চলতি তৃতীয় প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে (২ দশমিক ২৬-১ দশমিক ৭)= ১ দশমিক ১৯ টাকা অর্থাৎ ১১১ শতাংশ। পূর্বের পরিশোধিত মূলধন ১০ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার টাকা বা ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬০০টি শেয়ার অনুযায়ী ইপিএস এর চলতি তৃতীয় প্রান্তিক ২০২৩ সালের ১ জুলাই, চলতি বছরের ২১ মার্চ, আলোচ্য ৯ মাস মেয়াদে তুলনামূলক চিত্র হতো ৬ দশমিক ৪০ টাকা যার বিপরীতে পূর্ববর্তী বছরে একই সময়ে ইপিএস ছিল ৩ দশমিক ৪ টাকা।

এক্ষেত্রেও চলতি প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৩৬ টাকা অর্থাৎ ১১১ শতাংশ।

চলতি তৃতীয় প্রান্তিক ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মার্চ, আলোচ্য ৯ মাস মেয়াদে কোম্পানির রেভিনিউ ৬৭ দশমিক ৭৬ কোটি টাকা ও নিট মুনাফা ৬ দশমিক ৬৯ কোটি টাকা যার বিপরীতে পূর্ববর্তী বছরে একই সময়ে রেভিনিউ ছিল ৩৫ দশমিক ৭৩ কোটি টাকা এবং নিট মুনাফা ছিল ৩ দশমিক ১৭ কোটি টাকা।

রেভিনিউ ও মুনাফা যথাক্রমে বৃদ্ধি পেয়েছে ৩২ দশমিক ৩ কোটি টাকা এবং ৩ দশমিক ৫১ কোটি টাকা অর্থাৎ ৯০ শতাংশ ও ১১১ শতাংশ।

উল্লিখিত তথ্য বিশ্লেষণে প্রতীয়মান হয়, কোম্পানির বিক্রয়, মুনাফা ও ইপিএসের প্রবৃদ্ধি চলমান রয়েছে অর্থাৎ কোম্পানি ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X