কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভোজ্যতেলে নতুন স্বপ্ন দেখাচ্ছে এসিআইয়ের সূর্যমুখীর হাইসান-৩৬ জাত

সূর্যমুখী ক্ষেত। ছবি : কালবেলা
সূর্যমুখী ক্ষেত। ছবি : কালবেলা

দেশে ভোজ্যতেলের চাহিদা মেটাতে আমদানি নির্ভরশীলতা কমিয়ে সূর্যমুখী চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা জানিয়েছে দেশীয় প্রতিষ্ঠান এসিআই সিড। সম্প্রতি বরিশাল এলাকায় পরীক্ষামূলকভাবে এসিআই সিডের বাজারজাতকৃত হাইব্রিড সূর্যমুখী হাইসান-৩৬ জাতের চাষে সফলতা লাভ করায় এ কথা জানিয়েছে এসিআই সিড।

এ নিয়ে গত ১৮ মে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর রানীপুর গ্রামে মাঠ দিবসের আয়োজন করে এসিআই সিড। সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল বরিশালের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, এটি অন্য যেকোনো তেল থেকে ১০ গুণ বেশি পুষ্টিগুণসমৃদ্ধ। ফলে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত এসিআই সিডের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ। তিনি বলেন, হাইসান-৩৬ একটি স্বল্পমেয়াদি, খরা ও লবণাক্ত মাটি সহনশীল তেল জাতীয় ফসল। এর জীবনকাল ১০০-১১০ দিন এবং তেলের পরিমাণ ৪৬-৪৮ শতাংশ। জাতটির ফলন বিঘাপ্রতি ১১ দশমিক ৭৫ মণ। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদা ২৪ লাখ টন যার মধ্যে ২১ দশমিক ১ লাখ টন বা ৮৮ শতাংশই আমদানি করতে হয়। আমাদের লক্ষ্য দেশেই উৎপাদিত ভোজ্যতেল দিয়ে অন্তত ৪০ শতাংশ চাহিদা পূরণ করা।

হাইসান-৩৬ জাতটি এ অঞ্চলের জন্য আবহাওয়া উপযোগী ও লবণাক্ত মাটি সহনশীল জাত। সেইসঙ্গে এটি কৃষকদের জন্য একই সময় চাষকৃত ডাল ফসলের চেয়ে অনেক বেশি লাভবান বলে জানায় এসিআই সিড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

১০

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১১

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১২

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১৩

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৪

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৫

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৬

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৭

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৮

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৯

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

২০
X