সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

পটুয়াখালীর বাউফলের জামায়াতে ইসলামী আয়োজিত সম্প্রীতি সমাবেশে অতিথিবৃন্দ। ছবি : কালবেলা
পটুয়াখালীর বাউফলের জামায়াতে ইসলামী আয়োজিত সম্প্রীতি সমাবেশে অতিথিবৃন্দ। ছবি : কালবেলা

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে তারা দুই ভাবে পরাজিত হয়েছেন বলে মন্তব্য করছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামির সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে একটার পর একটা ট্রাম্প কার্ড ব্যবহার করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। আন্দোলনকে দমন করতে যখন ব্যর্থ হলো শেখ হাসিনা চিন্তা করলো, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। ছাত্র জনতা সব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে জামায়াত ও ছাত্রশিবিরকে বুকে টেনে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আর এর মধ্য দিয়ে এক- তিনি আদর্শিকভাবে পরাজিত হয়েছেন এবং দুই- তিনি ছাত্র জনতার কাছে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কৃষক শ্রমিক-ছাত্র-জনতার সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত নেতা বলেন, ছাত্র-জনতা বলে দিয়েছে, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। এটি জনগণের সিদ্ধান্ত।

সম্প্রীতি সমাবেশে বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক খালিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াত ইসলামীর আমির, অধ্যাপক মো. শাহ আলম, সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল নাহিয়ান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X