কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৪:১৮ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বন কর্মকর্তাদের ছুটি বাতিল

সুন্দরবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ছবি : সংগৃহীত
সুন্দরবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ছবি : সংগৃহীত

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাঘ-হরিণের অভয়ারণ্য হিসেবে পরিচিত বাংলাদেশের সুন্দরবন পর্যটকদের বরণ করতে প্রস্তুত। প্রতি বছর হাজার হাজার পর্যটক সুন্দরবনে বেড়াতে যান। বিভিন্ন পর্যটন সংগঠন, স্থানীয় প্রশাসন এবং বন বিভাগের সহায়তায় সুন্দরবনের পর্যটন সেবা আরও উন্নত এবং নিরাপদ করা হয়েছে। দেশি-বিদেশি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ভ্রমণ করতে পারবেন।

ঈদকে সামনে রেখে সুন্দরবনের বন্যপ্রাণীসহ জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বনবিভাগ। একইসঙ্গে সুন্দরবনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা এবং সার্বক্ষণিক টহলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুন্দরবনের প্রাণপ্রকৃতি রক্ষা এবং ইকোট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান জানান, দেশের সমগ্র সংরক্ষিত বনাঞ্চলের অর্ধেকের বেশি সুন্দরবন। বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবন জীববৈচিত্র্যের আধার। সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষায় দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বন বিভাগ। বিগত দিনের তুলনায় সুন্দরবনে অনেকাংশে কমে গেছে অপরাধ কার্যক্রম। তারপরও ঈদ উপলক্ষে এক শ্রেণির অসাধু লোকজন সুযোগ বুঝে সুন্দরবনের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা চালায়। সেটি প্রতিহত করার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, কাঠ পাচারকারী ও চোরা শিকারিরা অবৈধ পথে ঢুকে বিভিন্ন অপরাধমূলক কাজ করার চেষ্টা করে থাকে। ঈদ উপলক্ষে মৌসুমি হরিণ শিকারিরা বেপরোয়া হয়ে ওঠে। এসব অপরাধী ও শিকারিদের দমনে ঈদকে সামনে রেখে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া সুন্দরবনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা ও পর্যটন এলাকাগুলোতে ইকোট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বক্ষণিক টহল জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াবী হরিণ, কিং-কোবরা, বানর, গুইসাপসহ প্রায় ১০০ প্রজাতির স্তন্যপায়ী ও সরীসৃপ, ৮ প্রজাতির উভয়চরসহ ৩২০ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস। সুন্দরী, পশুর, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতাসহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে এ বনে।

সুন্দরবনের অভ্যন্তরে নদী ও খালে রয়েছে বিশ্বের বিলুপ্তপ্রায় ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিন, লবণ পানির প্রজাতির কুমির, রূপালী ইলিশ, চিংড়ি, রূপচাঁদা, কোরালসহ ৪০০ প্রজাতির মাছ এবং বিশ্বখ্যাত শিলা কাঁকড়া। এসব সম্পদ সুরক্ষায় বনঅধিদপ্তর থেকে ঈদকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সম্প্রতি ঈদ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে খুলনা রেঞ্জের উদ্যোগে রেঞ্জ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বন বিভাগের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন টিম দিন-রাত টহল কার্যক্রম চলমান রাখবে। এ ছাড়া বিশেষ স্মার্ট টিমের সদস্যরাও টহল কার্যক্রম চালাবেন বলে তিনি জানান।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X