সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জিয়া হল চালুর দাবি ছাত্রশিবিরের

সাতক্ষীরা সরকারি কলেজের দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বন্ধ ‘জিয়া হল’ পুনরায় চালুর দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্মারকলিপি। ছবি : কালবেলা
সাতক্ষীরা সরকারি কলেজের দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বন্ধ ‘জিয়া হল’ পুনরায় চালুর দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্মারকলিপি। ছবি : কালবেলা

সাতক্ষীরা সরকারি কলেজের দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বন্ধ ‘জিয়া হল’ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটে ভুগছে। অথচ জিয়া হলটি বছরের পর বছর অচল অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত সংস্কার করে হলটি চালু করলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং কলেজে আবাসন ঘাটতি অনেকটাই মিটবে।

স্মারকলিপি প্রদান করেন ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন এবং কলেজ সভাপতি মো. রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন- শহর শিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক হা. আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, কলেজ সেক্রেটারি মো. মাসুদুজ্জামান, অফিস সম্পাদক জিয়াউর রহমান ফাহিম ও সিটি কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ।

এ বিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, ‘৫ আগস্টের পর জিয়া হলে হামলা ও লুটপাট চালানো হয়। এর আগে হলটি ছাত্রলীগের দখলে ছিল। এরপর থেকেই হলটি বন্ধ রয়েছে। তবে আমরা খুব দ্রুত এটি চালুর চেষ্টা করছি। সামান্য কিছু সংস্কার করলেই হলটি ব্যবহারের উপযোগী হবে।’

জানা গেছে, সাতক্ষীরা সরকারি কলেজের একমাত্র আবাসিক হল ‘জিয়া হল’ কয়েক বছর ধরে বন্ধ। দীর্ঘ সময় ধরে অব্যবহৃত থাকার কারণে এটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে শিক্ষার্থীদের চাপ বেড়ে যাওয়ায় অনেকেই আবার হলটি চালুর দাবি জানিয়ে আসছেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X