রেজাউল করিম, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ভাঙন আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়াজানি ও মুন্সীবাজার এলাকায় কয়েকদিন ধরে পদ্মা নদীর ভাঙন চলছে। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে প্রায় ৫০ বিঘা কৃষিজমি। ভাঙন ঝুঁকিতে রয়েছে ফসলি মাঠ, কবরস্থান, স্কুল, মসজিদ, কমিউনিটি সেন্টার, বাজার এবং কয়েকশ মানুষের বাড়িঘর। নদীভাঙনে দিশেহারা এ অঞ্চলের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন।

সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা গেছে, দেবগ্রাম ইউনিয়নের মুন্সীবাজার ও কাউয়াজানি এলাকায় কয়েকদিন ধরে তীব্র ভাঙন চলছে। এরই মধ্যে কয়েক কিলোমিটার ফসলের জমি নদীতে চলে গেছে। উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন দেশের মানচিত্র থেকে হারাতে বসেছে। এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় প্রশাসন।

স্থানীয় জামাল মুন্সী জানান, গত বছরের এই দিনে আমাদের দেবগ্রামে শুরু হয়েছিল ভাঙন। সে সময় আমরা রাস্তা অবরোধসহ মানববন্ধন করেছি। এরপর পানি উন্নয়ন বোর্ড মাত্র ১২ হাজার বস্তা জিও ব্যাগ নদীতে ফেলেছিল। তখন কিছুটা হলেও রোধ করা গিয়েছিল নদীভাঙন। এ বছর ফের ভাঙন শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। আপাতত জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধ করা প্রয়োজন। না হয় আমরা মানববন্ধন বা রাস্তা অবরোধ কর্মসূচি করব।

কাউয়াজানি এলাকার সালাম ফকির বলেন, জমিতে পাট বুনেছি। এরই মধ্যে শুরু হয়েছে নদীভাঙন। অনেক পাটসহ জমি নদীতে চলে গেছে। কী করব বুঝতে পারছি না। যদি ভাঙন স্থানে দ্রুত জিও ব্যাগ না ফেলা হয়, তাহলে আমাদের এই কাউয়াজানি এলাকা আর টিকবে না।

দেবগ্রাম মুন্সীপাড়ার বাসিন্দা আছিয়া বেগম বলেন, রাতে ঘুম হচ্ছে না। তিনবার নদী বাড়ি ভেঙেছে। এবার ভেঙে গেলে রাস্তায় থাকা ছাড়া আমাদের উপায় নেই। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত নদীতে জিওব্যাগ ফেলার ব্যবস্থা করা হোক।

একই ইউনিয়নের মুন্সীপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বাপ, দাদা, চাচার কবর অনেক আগেই নদীতে বিলীন হয়ে গেছে। এত সরকার এলো-গেল; শুধু আশার বাণী শুনিয়ে গেল, কিন্তু নদীশাসনের কাজ আর করল না।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল আল আমিন জানান, দেবগ্রাম ইউনিয়নে নদীভাঙনের কথা শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X