শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নীরবে কেটে গেল ২২ শে শ্রাবণ, নিস্তব্ধ রবীন্দ্র কাছারিবাড়ি

বিশ্বকবির স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি। ছবি : সংগৃহীত
বিশ্বকবির স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি। ছবি : সংগৃহীত

বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, বাঙালির চিন্তা-চেতনায় মিশে থাকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস কেটে গেল নীরবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতেও ছিল না কোনো প্রকার কর্মসূচি। কোনো শোক নেই, স্মরণ নেই, কোলাহল নেই। পুরোপুরি নিস্তব্ধ এক নীরবতা নিয়ে পার হলো আরেকটি ২২ শে শ্রাবণ।

বুধবার (৬ আগস্ট) সারাদিন রবীন্দ্র কাচারিবাড়ি ছিল সুনসান নীরবতা, ছিল না কোনো সরকারিভাবে কর্মসূচি। তবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কবির প্রয়াণ দিবসকে স্মরণ করতে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান পালন করেছে।

এ বিষয়ে রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান শাওলী তালুকদার বলেন, প্রয়াণ দিবসে সাংস্কৃতিক মন্ত্রাণালয় ও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক কোন চিঠি বা আদেশ না থাকায় কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয়নি।

এদিকে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মহাপ্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে। বুধবার (৬ আগস্ট) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলাদেশ বা ভারতের মানুষ নন। তিনি সারা পৃথিবীতে পূজনীয়। তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা। তার সৃষ্টিকর্ম, চিন্তা ও দর্শনকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, কবির প্রয়াণ দিবসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে তাদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মহাপ্রয়াণ দিবস পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১০

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১১

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১২

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৩

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৪

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৫

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৬

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৭

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৮

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৯

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

২০
X