বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

শিশু নাজিম। ছবি : সংগৃহীত
শিশু নাজিম। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের নিথর দেহ। বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি উজানপাড়া গ্রামে বড়ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হওয়ার সময় ডুবে যায় নাজিম।

শিশু নাজিম মোংলাকুটি উজানপাড়া গ্রামের দিনমজুর আশা মিয়ার ছেলে। সে স্থানীয় শুল্লিপাড়া প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, স্বাধীন (১৪) ও নাজিম (৭) দুই ভাই ঘাঘট নদীর পাড়ে একটি কলাবাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে নদী ফেরার সময় ছোটভাই নাজিমকে কাঁধে করে নদী পার করার চেষ্টা করে স্বাধীন। নদীতে পানি বেশি থাকায় সে মাঝপথে ভারসাম্য হারিয়ে ফেলে। এ সময় ছোটভাই নাজিম ডুবে যায়। স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে ঘটনা সবাইকে জানায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান। আজ ভোরে তার মরদেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা।

পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া কালবেলাকে বলেন, শিশু নাজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X