ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আশরাফুল মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এ সময় অপর আসামিকে খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আশরাফুল জেলার বোয়ালমারী উপজেলার বিল সরাইল গ্রামের রাশেদ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালত উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার ও আদালত সূত্র জানা গেছে, আসামি দাহমাশী জুট মিলস লিমিটেডের শ্রমিক কোয়ার্টারে বসবাস করতেন। ২০১৮ সালের ১৭ আগস্ট মিলের কোয়ার্টারে তাদের বসবাসের কক্ষে নিজ ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই দুজনের নাম উল্লেখ করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, স্বামী আশরাফুল মোল্যা তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্ট বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X