লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী ও স্থানীয়রা। ছবি : কালবেলা
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী ও স্থানীয়রা। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় তারা সাত দফা দাবি জানান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে নর্থল্যান্ড পরিবারের উদ্যোগে বুড়িমারী মহাসড়ক অবরোধ করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার দিঘিরহাট এলাকায় সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল স্কুলছাত্র ইসমান। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সহপাঠী ও স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সাধারণ মানুষ বুড়িমারী মহাসড়কে মানববন্ধন ও অবরোধ করে বিক্ষোভ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের নজরদারির অভাব এবং বেহাল সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা সড়কে আর কারও মৃত্যু চাই না। নিরাপদ সড়ক আমাদের অধিকার।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করেন। এ সময় নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, দুর্ঘটনাপ্রবণ স্থানে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনসহ নিরাপদ সড়ক নিশ্চিতে সাত দফা দাবি জানানো হয়। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X