ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনের অনুরোধে তিন দিনের জন্য অবরোধ প্রত্যাহার

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ভাঙ্গা-ফরিদপুর ও ভাঙ্গা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে চরম ভোগান্তিতে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা। পরে প্রশাসনের অনুরোধে তিন দিনের জন্য অবরোধ প্রত্যাহার করেন তারা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সব রুটের যান চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। পরে তারা তিন দিনের মধ্যে গেজেট বাতিল না করা হলে লাগাতার আন্দোলন করার ঘোষণা দেন।

এ বিষয়ে আলগি ইউনিয়নের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া জানান, ভাঙ্গা টাউনের সঙ্গে আমাদের আলগী ইউনিয়ন সংযুক্ত। আমাদের জীবন থাকতে এমন আত্মঘাতী সিদ্ধান্ত আমরা মেনে নেব না। আমরা জুমার দিন যাত্রীদের ভোগান্তি ও প্রশাসনের অনুরোধে অবরোধ শিথিল করেছি। তবে প্রতিদিন আমাদের শান্তিপূর্ণভাবে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, আলগী ও হামিরদী ইউনিয়নবাসীর কথা আমরা মনোযোগ সহকারে শুনেছি। তাদের কথাগুলো আমরা নির্বাচন অফিসার ও ডিসি স্যারের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। তাদের স্মারকলিপি গ্রহণ করে ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তাদের কাছ থেকে তিন দিনের সময় নিয়েছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X